ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২৯ জানুয়ারি ২০২৩

কাঁচা খেজুর রস খেয়ে ভাইরাসে দেশে ৫ জনের মৃ ত্যু

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি- সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি- সংগৃহীত

দেশে বাদুড় বাহিত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন এলাকার অন্তত পাঁচ জনের মৃ ত্যু হয়েছে। তাছাড়া দেশের বেশকিছু এলাকায় নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের কাছে তথ্য এসেছে আট জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন পাঁচ জন।

আজ রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের কাছে ৮ জন রোগী এসেছেন। এদের মধ্যে ৫ জন মারা গেছে। এ ভাইরাসে ৭০ শতাংশ মারা যায়। কাচা রস ও পাখিদের খাওয়া ফল খেলে এ রোগ হয়। বাদুড় এ ভাইরাস বহন করে। বাদুড়ের পান করা খেজুরের রস যদি কোনো ব্যক্তি পান করেন তাহলে তিনি এ ভাইরাসে আক্রান্ত হবেন। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলেও দ্রুত এ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি (সচেতনতামূলক ভিডিও) করেছি। সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।

তিনি বলেন, নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। আমাদের সচেতন থাকতে হবে। এজন্য কাচা রস পান করা যাবে না। পাখিদের খাওয়া ফল কোনো খাওয়া যাবে না।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়