ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৩

বাবার সাথে বাংলাদেশে থাকতে চায় ওই জাপানী শিশু  

বাবার  ইমরান শরীফের সাথে দুই জাপানী শিশু। ছবি- সংগৃহীত

বাবার ইমরান শরীফের সাথে দুই জাপানী শিশু। ছবি- সংগৃহীত

বহুল আলোচিত জাপানি দুই শিশু মায়ের কাছে না বাবার কাছে থাকবে এই রায় আদালত দিয়ে দিয়েছে। রায়ে জাপানী  মায়ের সাথে দুই মেয়েকে রাখার কথা বলা হয়েছে। তবে ছোট মেয়ে নাকানো লায়লা লিনা (৯) তার বাবার কাছে বাংলাদেশে থাকতে চায়। বাবাকে ছেড়ে জাপানে মায়ের সঙ্গে সে যেতে চায় না বলে জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে নাকানো লায়লা লিনা বলে, আমি বাবাকে ভালোবাসি। বাংলাদেশে থাকতে চাই। মায়ের কাছে যাবো না।

এব ব্যাপারে বাংলাদেশি বাবা ইমরান শরীফ বলেন, লায়লা লিনা আমার কাছে থাকতে চাই। মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর প্রেসার ক্রিয়েট করছে ওকে নিয়ে যেতে। কিন্তু ও যেতে রাজি না। আমি বিষয়টা নিয়ে উদ্বিগ্ন।

এদিকে বড় মেয়ে নাকানো জেসমিন মালিকা-কে নিয়ে আদালতে এসেছেন মা জাপানী চিকিৎসক নাকানো এরিকো।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমানের আদালতে নাকানো লায়লা লিনাকে মায়ের হেফাজতে নেয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়