ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৩

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা

দেশে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলেও জানানো হয়। 

উল্লেখ্য, গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়। তার আগের মাস ডিসেম্বরে ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়