ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৩

রমজানে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার 

ভোজ্য সয়াবিন তেল। ছবি- সংগৃহীত

ভোজ্য সয়াবিন তেল। ছবি- সংগৃহীত

আর মাত্র মাস দেড়েক পরেই বাংলাদেশে শুরু হবে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। আর এ উপলক্ষ্যে রমজানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার ভোজ্য সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। 

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, তেল কিনতে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি লিটার তেলের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা ৮৮ পয়সা। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়