আই নিউজ ডেস্ক
আপডেট: ১৮:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
যাকে রাষ্ট্রপতি করেছি, তাঁর গোটা জীবনটাই বর্ণাঢ্য : কাদের
আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন-কার্যক্রমে ইয়েস উদ্দিন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়নি। সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার ক্যারিয়ার, গোটা জীবনটাই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, কোনো অপশক্তিকে মনোনয়ন দেইনি।
রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান দলটির সাধারণ সম্পাদক।
বিএনপির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখানে তাদের আগ্রহ থাকবে না। দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো তা নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। এ নিয়ে আমরা অবাক হয়নি।
তিনি জানান, বিএনপি এমনই বলবে এটা তাদের মুখে শোভা পাবে। আমরা পরিষ্কার বলতে চাই-আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মতো দল নির্বাচনে থাকুক এটা আমাদের প্রত্যাশা।
নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার পর সংবিধান মেনে কাজ করার কথা উল্লেখ করেন ওবায়দুল কাদের। সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন সেটা তিনি করবেন, সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।
বিএনপির সংলাপেও আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি তাদের সংলাপে ডেকেছে কিন্তু যায় নি, ইসির সংলাপে যায় নি। তারা সংলাপে বিশ্বাস করে বলে মনে হয় না।
আই নিউজ/এইচএ
দেখুন আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























