Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬,   চৈত্র ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

রোহিঙ্গাদের আরও ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জাপান 

পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের একাংশ। ছবি- HRW

পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের একাংশ। ছবি- HRW

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নতুন অংশিদারিত্ব চুক্তিকে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এ অনুদান কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশিদের জীবনরক্ষাকারী সেবা জোরদার করবে।

এ ব্যাপারে জাপানি রাষ্ট্রদূত বলেন, আমরা রোহিঙ্গা শরণার্থীদের একটি স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতা করে যাব।

তিনি এই বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যূত শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করে রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশি লোকদের জন্য অব্যাহত সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কক্সবাজারে, রোহিঙ্গাদের মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে স্যানিটেশন ও হাইজিন পণ্যের প্রবেশাধিকার এবং স্বাস্থ্য সেবায় অব্যাহতভাবে ওয়াশ ফ্যাসিলিটিজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। 

ভাসানচরে, জাপানের এই অনুদান দিয়ে ইউএনএইচআরসি রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকা নির্বাহ কার্যক্রম বাড়াতে পারবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়