নিজস্ব প্রতিবেদক
আজ গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন পিতার সমাধিতেও
নৌকার আদলে তৈরি প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ। ছবি- সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। আজ সেখানে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি)। সেখানে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। সেখান থেকে শ্রদ্ধা জানাতে যাবেন পিতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলেও।
প্রধানমন্ত্রীর এ আগমন উপলক্ষে মঞ্চ সাজানো হয়েছে দলীয় প্রতীক নৌকার আদলে। বাঁশ-কাঠের তৈরি এ মঞ্চেই বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। এই জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা। এই সফরে প্রধানমন্ত্রী ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে।
জানা গেছে, সমাবেশ শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম বলেন, নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। প্রস্তুত জনসভাস্থলও। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জনসভাকে ঘিরে জেলার নিরাপত্তা নিশ্চিত করেছে। এদিন প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ৪২টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ ব্যাপারে কোটালীপাড়া জনসভার প্রধান বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়া মাঠসহ অন্তত পাঁচ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হবে। এখানকার বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে তা শনিবার প্রমাণ করবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























