আই নিউজ ডেস্ক
ফেরার পথে ভারতের হুগলী নদীতে ডুবে গেল বাংলাদেশের জাহাজ
ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশি জাহাজটির দুই-তৃতীয়াংশ ডুবে যায় বলে প্রতিবেদনে জানা গেছে।
ভারতীয় অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ৯ ক্রুকে উদ্ধার করেছেন।
হুগলি জেলা পুলিশ বলছে, উদ্ধারকৃত ক্রুদের পরবর্তীতে থানায় নেওয়া হয়। উদ্ধারকৃত নাবিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
বাংলাদেশি ওই জাহাজের একজন প্রতিনিধি বলেছেন, জাহাজের একাংশ ডুবে গেছে। এর ফলে জাহাজের ইঞ্জিন রুমেও পানি ঢুকে পড়েছে। তবে পুরোপুরি ডুবে না যাওয়ায় জাহাজটি এখনও উদ্ধার করা যেতে পারে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























