আই নিউজ ডেস্ক
আপডেট: ১৯:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
এবছর বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি
বইমেলায় বাংলা একাডেমির একটি প্যাভিলিয়ন। ছবি- কান্তি অজয়
শেষ হয়েছে বাঙালীর প্রাণের অমর একুশে বইমেলা ২০২৩ এর আয়োজন। আর এবছর বইমেলায় বই বিক্রি হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার।
আজ এ তথ্য জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। তবে এটিই প্রকৃত চিত্র বলেও জানিয়েছেন তিনি। কেননা, অনেক বইয়ের প্যাভিলিয়ন বই বিক্রির তথ্য দেয় নি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে, এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।
এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে বলেও জানান মেলার সদস্য সচিব।
তিনি আরও বলেন, বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী- ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিল।
মুজাহিদুল ইসলাম জানান, আর্চওয়ে হিসাব অনুযায়ী- এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























