নিজস্ব প্রতিবেদক
এবছর সময় বাড়িয়েও মিলছে না হজের যাত্রী!
পবিত্র ক্বাবাঘর। ছবি- সংগৃহীত
চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। কিন্তু বারবার সময় পিছিয়েও পূরণ হচ্ছে না হজের নির্ধারিত কোটা। ফেব্রুয়ারি পর্যন্ত এবছর হজের জন্য নিবন্ধন করেছেন মাত্র ৩৩ হাজার ৭৮জন বাংলাদেশি হাজী।
এবছর হজে খরচ বাড়ায় এরকম হচ্ছে বলে মনে করছে হজ এজেন্সি কর্তৃপক্ষ। তবে হজের নিবন্ধনের শেষ তারিখ ১৫ মার্চ। বাকি পনেরোদিনে নির্ধারিত কোটা পূরণ হবে বলে আশা করছে হজ অফিস এবং এজেন্সিগুলো।
বাংলাদেশে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হজযাত্রীদের নিবন্ধন। যা একটানা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন সৌদি আরবে হবে পবিত্র হজ।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজে যেতে আগে থেকেই প্রাক নিবন্ধন করেছে ৮ লাখ ৮৪ হাজার ৫১৪ জন। প্রাক নিবন্ধনকারীরাই কেবল হজে যাওয়ার নিবন্ধন করতে পারবেন। ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭৮জন নির্ধারিত টাকা জমা দিয়ে নিবন্ধন করেছে।
এবার হজে যাওয়ার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আগের চেয়ে খরচ বেড়ে যাওয়ায় এবার হজযাত্রী কম বলে মনে করা হচ্ছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বেসরকারি ব্যবস্থপনায় সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকার হজ প্যাকেজ ঘোষণা করে। ২০২২ সালে সর্বনিম্ন খরচ ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। ২০১৯ সালে যা ছিলো ৩ লাখ ৪৫ হাজার টাকা। গত ৯ বছরে হজ খরচ বেড়েছে ১৩১ শতাংশ।
হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, আগামী ১৫ই মার্চের মধ্যে নিবন্ধনের কোটা পুরণ হবে। হজ নিবন্ধনের সময় তৃতীয়বার বাড়িয়ে ৭ই মার্চ করেছে ধর্ম মন্ত্রণালয়।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























