Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১১ এপ্রিল ২০২৩

ঈদুল ফিতরে বিআরটিসি বাসের ঈদ স্পেশাল সার্ভিস

বিআরটিসির বাস

বিআরটিসির বাস

আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল ২০২৩ হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ দেবে  বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)।

গেল রোববার (৯ এপ্রিল) তারিখ হতে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় এবং আগামী ২৩ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। 

টিকিট কাউন্টার কোথায়?
ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিন্মবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটে; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-ভাঙ্গা রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটে; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালি), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটে; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটে; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটে, মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটে; গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, শরিয়তপুর রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটে; নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে-নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটে।

যাত্রীসাধারণকে বিআরটিসি’র “ঈদ স্পেশাল সার্ভিস” এর সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে আগামী ১৮ এপ্রিল ২০২৩ তারিখ হতে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে। 

স্থানগুলো হলো- 
সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরস্হ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড। 

এ সংক্রান্ত তথ্য জানতে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে:

ম্যানেজার (অপারেশন) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইলঃ ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো- মোবাঃ ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ি বাস ডিপো-মোবাঃ ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৭১৫-৬৫২৬৮৩, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৫৫৩-৩৪৯৫৬৭।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়