নিজস্ব প্রতিবেদক
বাংলা বছরের শেষ দিন আজ, কাল থেকে শুরু ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বছরের শেষ মাসের নাম চৈত্র। আর এই চৈত্র মাসের শেষ দিন আজ (৩০ চৈত্র)। এই দিনটিকে বলা হয় চৈত্রসংক্রান্তির দিন। চৈত্রসংক্রান্তির মধ্য দিয়ে বাংলা ক্যালেন্ডারে ইতি টানে বাংলা বছর। পরের দিন পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাবে কোটি বাঙালি।
বাংলাদেশে চৈত্রসংক্রান্তি এবং পহেলা বৈশাখ এই দুইটি দিনই আড়ম্বরের সাথে উদযাপিত করা হয়ে থাকে। তবে এ বছর পবিত্র রমজান মাস থাকায় সেভাবে আড়ম্বরের সাথে উদযাপিত হচ্ছে না চৈত্রসংক্রান্তি।
আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে চৈত্রসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এতে থাকবে নৃত্য, যন্ত্রসংগীত পরিবেশনা, অর্কেস্ট্রা বাদনসহ বর্ষবিদায়ের আয়োজন।
এদিকে চৈত্র সংক্রান্তি উদযাপিত না হলেও আগামীকাল শুক্রবার (১৩ এপ্রিল) নতুন বাংলা বছরকে বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে অনেক সংগঠন। ঢাকার চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























