আই নিউজ ডেস্ক
ঈদের আগে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠালেন প্রবাসীরা
চলতি এপ্রিল মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এপ্রিল মাসের শুরুর ১৪ দিনে রেমিটেন্স এসেছে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার রেমিটেন্স । বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৭ কোটি টাকা।
তাছাড়া, এপ্রিল মাসের প্রতিদিন রেমিটেন্স আসছে ৬ কোটি ৮৫ লাখ ডলার ৭৩২ কোটি ৬৪ লাখ টাক করে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাসে জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে এসেছিল রেমিটেন্স। এরপর টানা ৬ মাস কেটে গেলে দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিটেন্স।
অবশেষে অর্থবছরের নবম মাস মার্চে এসে আবারও ঘুরে দাঁড়ায় রেমিট্যান্স। অতিক্রম করে দুই বিলিয়ন ডলারের মাইলফল।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রবাসীরা মহান স্বাধীনতার মাসে রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছেন। তাদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করার কেন্দ্রীয় ব্যাংকের প্রয়াস কাজে আসছে। এভাবে রেমিটেন্স এলে চলতি মাসেও ছাড়িয়ে যাবে ২ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি এপ্রিল মাসের ১৪ দিনে দেশে এসেছে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয়। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলারের প্রবাসী আয়। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩.৩২ মিলিয়ন ডলার এসেছে।
২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১.০৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২০২১ অর্থবছরে এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিটেন্স।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























