Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১৮ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন মার্কেটের অসংখ্য কাপড় ব্যবসায়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় .দেড় হাজার কোটি টাকার। এবার ঈদ উপহার হিসেবে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের কষ্ট কিছুটা লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

উপহারের এই অর্থ এরিমধ্যে তাদের মোবাইলে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল তিনি বলেন, রমজানে ব্যবসায়ীদের কষ্ট ও কান্না সহ্য করা যায় না। আমরা সাধ্যমতো তাদের সাহায্য ও ক্ষতির মূল্যায়ন করব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়