আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ১৮ এপ্রিল ২০২৩
পাঁচ সচিব পদে রদবদল
পাঁচটি সচিব পদে রদবদল এনেছে সরকার। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়। অন্য চার মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদলের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে।
এর মধ্যে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে বদলি করা হয়েছে। আর পিএসসির সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করা হয়েছে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























