আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ১৯ এপ্রিল ২০২৩
দেশে টানা দুইদিন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে একাধিবার রেকর্ড করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে সর্বশেষ সর্বোচ্চ ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ রেকর্ড হয়। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল আগেরদিন সোমবার ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এসব তথ্য জানিয়েছেন।
বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান বলেন, ‘আজ মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনে নতুন আরেক রেকর্ড হয়েছে। গতকালের (সোমবার) ১৫ হাজার ৬০৪ মেগাওয়াটকে ডিঙিয়ে আজ রাত ৯টায় উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ। যা দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’
উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮ মেগাওয়াট।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























