Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ২৭ এপ্রিল ২০২৩

বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন দেবে জাপান : মোমেন 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত

বন্ধুরাষ্ট্র জাপান বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন বাজেট সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি এ আশ্বাসও দিয়েছে দেশটি।

বুধবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে, ঢাকা ও টোকিওর মধ্যে ৮টি চুক্তি ও সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরে জাপানের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশ। আমরা খুব ভাগ্যবান তাদের সুন্দর আবহাওয়ায় আসতে পেরেছি। এবার জাপান প্রধানমন্ত্রীকে অনেক সম্মান দিয়েছে।

তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করে। 

এছাড়া, বৈঠকে ঢাকা-টোকিও’র পাশাপাশি চলতি বছরই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়