Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৩ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ২৯ এপ্রিল ২০২৪

মিল্টন সমাদ্দার পরিচয় 

প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দার। ছবি- সংগৃহীত

প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দার। ছবি- সংগৃহীত

মিল্টন সমাদ্দার এখন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে তুমুল চর্চিত একটি নাম। কেননা, এরিমধ্যে মিল্টন সমাদ্দার- এর মানবতার ফেরিওয়ালা পরিচয়ের আড়ালে মানুষের অ ঙ্গ প্র ত্য ঙ্গ বি ক্রি র ব্যবসা সম্পর্কে জেনে গেছেন সবাই। ফলে, মিথ্যা পরিচয়ের আড়ালে বেরিয়ে আসছে মিল্টন সমাদ্দার নামক এই প্র তা র কে র আসল পরিচয়। সবাই এখন জানতে চাইছেন কে এই মিল্টন সমাদ্দার?

সবশেষ, মানবিক মুখোশের আড়ালে থাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান ভয়ংকর প্রতারক মিল্টন সমাদ্দারের আরও একটি অপকর্মের কাহিনী ফাঁস করেছেন রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি রনি মল্লিক।

মানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমাদ্দারের পাঁচটি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় ২ কোটি। রাস্তার পাশে প্রতিবন্ধি, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দলবল নিয়ে ছুটে যান। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এসব পোস্টে মিল্টন মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন।

মিল্টনের হিসাবে, অসহায় মানুষদের জন্য বিত্তবানদের দেওয়া প্রতি মাসে সহায়তা হিসেবে জমা পড়ে গড়ে প্রায় ৫০ লাখ টাকা। এসব টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’। বর্তমানে মিল্টন এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সেখানে ২০ জনের মতো বৃদ্ধ-বৃদ্ধা আশ্রিত রয়েছেন বলে জানান তিনি।

আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন ছয়তলা ভবন। যেখানে নারী, শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকছেন দুইশত পয়তাচল্লিশ জনের মতো। কিন্তু, এসবকিছুই মূলত মিল্টন সমাদ্দারের ভাওতাবাজি আর প্রতারণার প্রদর্শন মাত্র। আড়ালে রয়েছে তাঁর ভ য়ং ক র ব্যবসার। 

জানা যায়, মিল্টন সমাদ্দার ১৯৮৪ সালে বরিশালের উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বৈরকাঠী গ্রামে জন্ম নেন। মিল্টন তার বাবা জন সমাদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন তিনবেলা ঠিকমতো খাবার পেতেন না। জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন। ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ। বিয়ে, ব্যবসা এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য।

বাল্যকালের বন্ধু, শিক্ষক, প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে নানা প্রতারণার তথ্য। তবে মিল্টন সমাদ্দার অনেক অভিযোগ স্বীকারও করেছেন। ছোটবেলায় ছবি আঁকায় পারদর্শী ছিলেন মিল্টন। বরিশালে জেলা পর্যায়ে ছবি এঁকে পুরস্কারও জিতেছেন। স্কুলের শিক্ষক ‘হামিদ স্যার’ তাকে ছবি আকার সরঞ্জাম কিনে দিতেন। তবে টাকা না দিলে স্কুলের পক্ষে কোনো প্রতিযোগিতায় অংশ নিতেন না মিল্টন। প্রতিবার পুরস্কার পেলে স্কুলের পক্ষ থেকে তাকে ৫০ টাকা দিতে হতো।

তবে পড়াশোনায় ভালো ছিলেন না কখনো। ছোটবেলা থেকেই আশ্রয় নিয়েছিলেন নানা প্রতারণার। প্রথমবার এসএসসি পরীক্ষা দিয়ে গণিতে ফেল করেন। এরপর ২০০১ সালে ফের পরীক্ষা দিয়ে পাস করেন। ওই বছরই তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিতা জন সমাদ্দারকে পি টি য়ে আ হ ত করেন। এরপর বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান। একটি ওষুধ কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি পান মিল্টন। কিছুদিনের মধ্যেই ফার্মেসি কর্মকর্তা এবং হাসপাতালের নার্সদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। এরপর শুরু করেন চুরি।

উজিরপুর এলাকার এক বাসিন্দা জানান, ২০০৫ সালে মিল্টন তার বাবাকে মা র ধ র করে। পরে এলাকা থেকে পালিয়ে সে ঢাকায় বসবাস শুরু করে। এখন দেখা যায় সে মানবতার ফেরিওয়ালা। বিষয়টি আশ্চর্যজনক।

অপরদিকে, মিল্টন সমাদ্দার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দাদের স্পর্শকাতর একটি অভিযোগ রয়েছে। তারা অভিযোগ করেন, আশ্রমে দুই থেকে তিনদিন পরপরই মানুষ মা রা যেতো। পরে গোসলের জন্য তাদের পার্শ্ববর্তী বায়তুস সালাহ মসজিদে নিয়ে যাওয়া হতো। মসজিতে গোসলের কাজে নিয়োজিতরা ম র দে হে র শরীরের সন্দেহজনক কা টা ছেঁ ড়া দেখতে পান। এতে মসজিদ কর্তৃপক্ষ শরীর থেকে অ ঙ্গ-প্র ত্য ঙ্গ চুরির সন্দেহ করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, প্রত্যেকটি ম র দে হে ই কা টা ছেঁ ড়া থাকে। এ কারণে গোসলের কাজে নিয়োজিত একজন গোসল করাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়া হলে ম র দে হ সেখানে পাঠানো বন্ধ করে দেয়া হয়। 

স্থানীয় আরেকজন জানান, মিল্টন কিছু ছেলেপেলেকে পুষতো। কিছুদিক আগে তার আশ্রমে কবুতর যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুইজনকে আটকে নি র্যা ত ন করে সে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়