ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ১৩ আগস্ট ২০২৪

অধিকার সবার সমান : ড. ইউনূস 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ্স। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ্স। ফাইল ছবি

সম্প্রতি বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন দেশের লাখো সনাতনী। শাহবাগে একত্রিত হয়ে তাঁরা তাদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা দাবির কথাও জানিয়েছেন স্লোগানে স্লোগানে। এ বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অধিকার সবার সমান, এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সবাইকে এক হয়ে থাকতে হবে। বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য করা বা বিভেদ করার সুযোগ নেই।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ড. ইউনূস।   

এসময় তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধর্য্য ধরেন, সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়