ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১৫ আগস্ট ২০২৪

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি দখলে রেখেছে ছাত্র-জনতা

ধানমন্ডি ৩২ বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র-জনতা। 

ধানমন্ডি ৩২ বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র-জনতা। 

আজ পনেরো আগস্ট। এই দিবসটিকে বিগত সরকারের আমলে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসচলেও অন্তর্বতী সরকারের আমলে এ চিত্র ভিন্ন। জানা গেছে, ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় উপস্থিত হয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রেখেছে সড়ক।  

সরেজমিনে দেখা যায়, শাহবাগ ও শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিংমলের সামনে অবস্থান নিয়ে আছে ছাত্র-জনতা। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে, ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছে।

কালো পোশাক পরে কেউ ৩২ নম্বরে এলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে। আন্দোলনকারীদের হাতে লাঠি-সোটা দেখা গেছে। 

এ সময় দেখা যায়, আইনশৃঙ্খলায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। আরো বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিংমল মোড়ে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান নেই। তবে ঢাকেশ্বরী মন্দিরের গেটে মন্দিরের নিজস্ব ৫০ থেকে ৬০ জন  স্বেচ্ছাসেবক অবস্থান করছেন।

সড়কে বাস, রিকশা, সিএনজিসহ সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর টহল দেখা গেছে। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়