আই নিউজ ডেস্ক
৭ রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ
ফাইল ছবি
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৭ রাষ্ট্রদূত/হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে তাঁরা হচ্ছেন- ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালেতে দায়িত্বরত রাষ্ট্রদূতকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়।
তারা হলেন- ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।
পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























