ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১৮ আগস্ট ২০২৪

আজ থেকে ব্যাংকে তোলা যাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা 

ফাইল ছবি

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে বর্তমানে। দায়িত্ব নেয়ার পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দেয় বাংলাদেশ ব্যাংক। সবশেষ গ্রাহক ব্যাংক থেকে একদিনে ২ লাখ টাকা তুলতে পারতেন। সেই ধারাবাহিকতায় টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ আগস্ট) থেকে যেকোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গেল সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। আর  ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেণে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যেন কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়