ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১৯ আগস্ট ২০২৪

শাপলা চত্বরে’র ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে, রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ঘটে এক বিভীষিকাময় ঘটনা। ৫ মে'র সে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গু*লি চালিয়ে হ*ত্যা করা হয় অনেককে। সেইসভ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে মামলাটি দায়ের করেন। সূত্র: ইউএনবি

বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে মতিঝিল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, তৎকালীন আইজিপি হাসান মাহাবুব খন্দকার, তৎকালীন র‍্যাবের প্রধান এ কে এম শহিদুল হক, তৎকালীন ডিসি বিপ্লব কুমার সরকার, মতিঝিল থানার তৎকালীন ওসি ওমর ফারুক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর আহমেদ ও মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক হিরণ।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ব্লগারদের ধর্মীয় অবমাননা ও হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি জানায়। সরকার দাবি না মানায় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে দাবি আদায়ের জন্য অবস্থান নেয় তারা।

বাদী আরও বলেন, ‘সেদিন রাত ১১টা থেকে পরদিন ৬ মে ভোর ৪টা পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে নিরীহ মাদ্রাসা ছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয়। সিটি করপোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে নিয়ে গুম করে ফেলা হয়।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়