আই নিউজ প্রতিবেদক
প্রধান উপদেষ্টা হবার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ১৫ দিন হয়েছে। ফ্রান্স থেকে সরাসরি দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এরপর আর যাওয়া হয়নি বিদেশ সফরে। প্রধান উপদেষ্টা হবার পর এবার প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ড. ইউনূস।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। তিনি আজ ব্যাংকক পৌঁছেছেন।
আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত–জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























