Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২১ আগস্ট ২০২৪

বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ গ্রেপ্তার

বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ।

বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তাদেরকে গোয়েন্দা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (২১ আগস্ট) ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক করে। 

বিমানবন্দর সূত্র জানায়, রুপা ও শাকিল টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী রুপা-শাকিল চাকরিচ্যুত হন। সেদিনই একাত্তর টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়