নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রাজনগরে বন্যা পরিদর্শনে এসে ভারতকে দোষলেন জামায়াতের আমির
রাজনগরে সাংবাদিকদের সাথে কথা বলছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি- আই নিউজ
নিজ জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মৌলভীবাজার জেলার রাজনগরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। এসময়, বন্যাসহ দেশের সাম্প্রতিক রাজনীতির নানা বিষয়েও কথা বলেন জামায়াতের আমির। বাংলাদেশের সাম্প্রতিক এই বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজনগরের কলেজ পয়েন্ট এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসময় জেলা ও উপজেলার জামায়াতের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এসময় বন্যা কবলিতদের মাঝে জামায়াতের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন ডা. শফিকুর রহমান।
পরিদর্শন শেষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন জামায়াতের আমির। এসময় বাংলাদেশের এই বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে ডা. শফিকুর রহমান বলেন, এবারের বন্যার জন্য দায়ী আমাদের প্রতিবেশী দেশ ভারত। কোনও ধরনের সতর্ক বার্তা না দিয়ে এভাবে বাঁধের পানি ছেড়ে দেওয়াকে নীতিবহির্ভুত কাজ বলে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান এসময় বলেন, আমরা বিশ্বাস করি ভারত ইচ্ছাকৃতভাবে এ কাজ করেনি। তবে ভবিষ্যতেও যদি তারা একই রকমের কাজ করে বাংলাদেশের মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করে তাহলে এর কঠিব জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে হবিগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও পরিদর্শন শেষে আজ দুপুরে মৌলভীবাজারে রাজনগরে এসে পৌঁছান জামায়াতের আমির। রাজনগরের কার্যক্রম শেষে নিজ উপজেলা কুলাউড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেছেন ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, গত ২১ আগস্ট মধ্যরাত থেকে মৌলভীবাজার জেলার নানা উপজেলা বন্যা আক্রান্ত হতে থাকে। বুধবার (২১ আগস্ট) দুপুরের মধ্যে কমলগঞ্জ, রাজনগর, কামারচাক, কুলাউড়া, জুড়িসহ নানা জায়গায় নদীরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।
জেলা প্রশাসনের সবশেষ তথ্যে বলা হয়েছে, জেলায় প্রায় দুই লাখ মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে ১৫০০ মেট্রিক টন চাল ও ৪৫ লক্ষ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা কবলিতদের চিকিৎসা সেবার জন্য মাঠে আছে ৬২টি মেডিক্যাল টিম।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























