ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৪ আগস্ট ২০২৪

২৪ ঘণ্টায় দেশে বন্যা পরিস্থিতি উন্নতির আশা

মৌলভীবাজারে নদ-নদীতে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো তলিয়ে আছে অনেক জায়গা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে নদ-নদীতে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো তলিয়ে আছে অনেক জায়গা। ছবি- আই নিউজ

দেশে আগামী ২৪ ঘণ্টায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

কে এম আলী রেজা জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

অতিরিক্ত সচিব আরো বলেন, ফেনীতে ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে সেনাবাহিনী ও সিভিল সার্জনের সমন্বয়ে বন্যার্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন এবং ২১ হাজার ৬৯৫টি গবাদি পশু নিরাপদে রাখা হয়েছে।

তিনি জানান, বন্যাদুর্গত জেলাগুলোতে মোট ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার ১৫০ টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশুখাদ্য ও গো-খাদ্য কেনার জন্য আরো ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়