Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২০, ২৭ আগস্ট ২০২৪

বন্যাদুর্গতদের মাঝে সুরেজা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

দুর্গতদের মাঝে বিতরণের জন্য সুরেজা বেগম ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী। ছবি- আই নিউজ

দুর্গতদের মাঝে বিতরণের জন্য সুরেজা বেগম ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী। ছবি- আই নিউজ

বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সুরেজা বেগম ফাউন্ডেশন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্রে ঐ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

জানা যায়, সুরেজা বেগম ফাউন্ডেশন বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছ। দেশের বিভিন্ন এলাকায় এই ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকের এই ত্রাণসামগ্রী প্রদান কর্মসুচির আয়োজন করা হয়। এতে বন্যাকবলিত প্রায় শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী হিসেবে বিভিন্ন প্রকার শুকনা খাদ্যদ্রব্য প্রদান করা হয়। 

এ সময় ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ইউপি সদস্য রাজন মিয়া, শেরপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সাহেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমদ, শেখ জুয়েল, সেজিম বকস প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়