ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২৭ আগস্ট ২০২৪

৭ দিনের রিমান্ডে হাসানুক হক ইনু 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পুরোনো ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পুরোনো ছবি

গ্রেফতারের পর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হ*ত্যার অভিযোগে করা মামলায় তাঁকে রিমান্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মোরাদ খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার (২৬ আগস্ট) বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

গত ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হ*ত্যা মামলা করা হয়। নিহ*ত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়