নিজস্ব প্রতিবেদক
হাসানুল হক ইনু করোনা আক্রান্ত
ফাইল ছবি
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ (সোমবার) সন্ধ্যায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন হাসানুল হক ইনু। তার কোনো জটিলতা নেই।
তিনি বলেন, হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে পরীক্ষা করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হওয়ার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার পরীক্ষা করার পরামর্শ দেন।’
আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, তিনি (ইনু) ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওইদিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























