ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ১৮ জানুয়ারি ২০২১

মেডিক্যালে ভর্তি পরীক্ষা এপ্রিলে

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ পরীক্ষা আগামী এপ্রিলে হতে পারে।

আজ (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।  

মন্ত্রী বলেন, ‌সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ১ হাজার ১০০’র মতো আসন বাড়ানো হবে। এর ফলে আরো অধিক সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে পড়তে পারবে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। 

প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়