নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ১৮ জানুয়ারি ২০২১
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য করেছে সরকার। আজ (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদে পরিচালক এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে ১৭ জানুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১ মার্চ আহমেদ জামালকে তিন বছরের জন্য ডেপুটি গর্ভনর পদে নিয়োগ দেয় সরকার। তার আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























