নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫১, ১৮ জানুয়ারি ২০২১
পৌর নির্বাচনে জনগণের সাড়া নেই: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশব্যাপী চলমান পৌর নির্বাচনগুলোতে জনগণের কোনো সাড়া নেই। কারণ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে জনগণ বিশ্বাসযোগ্য মনে করে না। এই সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে।
তিনি বলেন, বিরোধীদলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকা একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য সরকার তাদের সরকারি যন্ত্রকে যত্রতত্রভাবে ব্যবহার করছে। বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্নকরণের যাবতীয় উদ্যোগ আয়োজনে কোনো কমতি নেই। গণতন্ত্রহীনতা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম বেড়েই চলেছে।
সোমবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশ এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত। বিনাভোটে স্থানীয় ক্ষমতা আয়ত্বে নিতে বিরোধী নেতাকর্মীদের রক্তে হাত রঞ্জিত করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্যরাতে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতা দখলের ধারাবাহিকতায় এখন পৌর নির্বাচনগুলোতেও সহিংস সন্ত্রাসে উদ্বুব্ধ হয়েছে সরকারের মদদপুষ্ট দুর্বৃত্তরা।
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনী সভা চলাকালে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে তিনি বলেন, জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং নেতাকর্মীদেরকে আহত করা আওয়ামী সন্ত্রাসের আরও একটি ন্যাক্কারজনক উদাহরণ।
‘সরকার সন্ত্রাস, হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ। জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনা নিঃসন্দেহে সুপরিকল্পিত আক্রমণ। এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আহতদের সুস্থতা কামনা করছি। এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























