নিজস্ব প্রতিবেদক
স্কুল খুলে দেয়ার পক্ষে দেশের ৭৫ শতাংশ শিক্ষার্থী
ফাইল ছবি
করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছেন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এখনো সেগুলো খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে দেশের ৭৫ শতাংশ শিক্ষার্থী দ্রুত স্কুল খুলে দেয়ার পক্ষে সম্মতি দিয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) এডুকেশন ওয়াচের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শিক্ষাকার্যক্রম চালানোর পক্ষে মত দিয়েছেন ৭৬ শতাংশ অভিভাবক। এছাড়া ৬২ শতাংশ শিক্ষক চলমান সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে মত দিয়েছেন।
তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রতিবেদনের তথ্য জানানো হয়।
এছাড়া আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়াসহ ৬ দফা সুপারিশ তুলে ধরা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























