ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২১

করোনায় একদিনে আরও ২০ মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ২০ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪২ জনে।   

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০২ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে।   

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে।   

এদিকে একদিনে করোনাকে জয় করেছেন আরও ৬৮২ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জনে।      

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৭ টি।        

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়