ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ১৯ জানুয়ারি ২০২১

ডিএনসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান-২ এ  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবনের ১০ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ফ্লোরের একটি বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

আজ (মঙ্গলবার)  বিকাল সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, গুলশান-২ এ নগর ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪টা ৫ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট রওয়ানা দিয়েছিল।

তিনি জানান, মূলত ৩টা ৫০ মিনিটে হঠাৎ করে একটি বাল্ব বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ডিএনসিসির একজন কর্মকর্তা ফায়ার সার্ভিসে ফোন দেন। তার আগে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়