ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৯ জানুয়ারি ২০২১

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টিতে পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

সভা শেষে সচিব জানান, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।

সচিব আরও জানান, এবার নির্বাচনের দিন কোনো ছুটি ঘোষণা হবে না। ভোটের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিত ভালো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণে সেটাই প্রমাণ করছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬টিতে পৌরসভায় ভোট হবে। গত ৩ জানুয়ারি ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেছেন।

সম্প্রতি দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত শনিবার (১৬ জানুয়ারি)। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়