ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ১৯ জানুয়ারি ২০২১

ভারতের উপহারের পুরোটাই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশকে উপহার হিসেবে ভারত আগামীকাল (বুধবার) যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে, তার পুরোটাই হবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ‘কোভিশিল্ড’। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দিল্লিতে সরকারের একটি উচ্চপদস্থ সূত্র মঙ্গলবার জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারত মোট এক কোটি ডোজ ভ্যাকসিন মিত্র দেশগুলোকে ‘উপহার’ দেবে বলে স্থির করেছে। যার মধ্যে সবচেয়ে বেশি (২০ লাখ) সংখ্যায় ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে ব্যক্তিগতভাবে বন্ধু দেশগুলোর কাছে এই উপহার পাঠানোর বিষয়টি তদারকি করছেন বলেও জানা গেছে।

এছাড়া খুব অল্প দিনের মধ্যেই মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিয়ানমার এবং ভারত মহাসাগরের দেশ মরিশাস বা সেশেলসেও ভারত ভ্যাকসিন উপহার পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। বস্তুত পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশেই ভারত বন্ধুত্বের নিদর্শন হিসেবে বেশ কিছু ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, আর সে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।

প্রথম ব্যাচে বাংলাদেশে ২০ লাখ ডোজ পাঠানো হলেও পরে পরিস্থিতি বিবেচনায় সেটা আরো বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এই উপহারের পুরোটাই হবে পুনের সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড।

এই মুহূর্তে বাংলাদেশে যে ২০ লাখ ডোজ পাঠানো হচ্ছে তার পুরোটাই হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড, যা তৈরি করেছে পুনের সিরাম ইনস্টিটিউট।

আগামীকাল (বুধবার) সকালে যখন ভ্যাকসিনের উপহার ঢাকা, থিম্পু বা কাঠমান্ডুর পথে রওনা দেবে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই উপলক্ষে তার বিশেষ বার্তা টুইট করবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়