ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:৩৫, ১৯ জানুয়ারি ২০২১

ক্রেতা নেই সরকারি কলে উৎপাদিত লাল চিনির, বেতন শঙ্কটে শ্রমিকরা

বাজারে সরকারি চিনি কলে উৎপাদিত লাল চিনির ক্রেতা না পাওয়ায় বিক্রি হচ্ছে না চিনি। আর এর ফলে আটকে আছে সরকারি চিনি কলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা

সোমবার (১৮ জানুয়ারি) এক সরকারী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চিনি কলে উৎপাদিত লাল চিনির ক্রেতা না পাওয়ায় অবিক্রীত থাকায় শ্রমিক- কর্মচারীরা বেতন পাচ্ছে না । বিদেশী সাদা চিনি না কিনে দেশে উৎপাদিত লাল চিনি কিনে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

তবে এই চিনির নিয়মিত ক্রেতাদের অভিযোগ সরকারি কলে উৎপাদিত লাল চিনি প্রায়শই বাজারে পাওয়া যায় না।

ক্রেতাদের একজন অভিযোগ করে বলেন, আমি এই চিনির একজন নিয়মিত ক্রেতা ছিলাম কিন্তু গত ৩ বছরের বেশি সময় ধরে হারিকেন দিয়েও খোঁজেও পাইনি। জেলা শহর কক্সবাজার সেখানে শত দোকান খোঁজেও বরাবর নিরাশ হতে হয়। হয় আমার নিজ এলাকা থেকে কিংবা ঢাকা থেকে এই চিনি আমাকে কিনে নিয়ে আসতে হয়।'

তারিক নাইম নামের আরেক ক্রেতা জানান, সরকারি কলে উৎপাদিত লাল চিনি ক্রয়ে মানুষের আগ্রহ থাকলেও এই চিনি প্রায়শই বাজারে না পেয়ে হতাশ হতে হয়। 

এদিকে বাজারে লাল চিনি বিক্রি না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন চিনি কলে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। মিল রেট ৬০ টাকা দরে চিনি বিক্রি না হওয়ায় বেতন পাচ্ছে না রাজশাহী চিনি কলসহ অন্যান্য চিনিকলের কর্মচারীরা।

সরকার উৎপাদিত লাল চিনির কিছু উপকারী দিক

  • প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে লাল চিনি খেলে হাড় শক্তপোক্ত হয়। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কাও দূর হয়।
  • আখের অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং শরীরের ভিতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয়।
  • লিভার সুস্থ রাখে।
  • জন্ডিসের প্রকোপ কমায়।
  • কোষ্ঠ কাঠিন্য দূর করে।
  • আখে থাকা অ্যালকেলাইন প্রপাটিজ গ্যাস-অম্বলের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে।
  • শরীরের মিনারেল তথা খনিজ পদার্থের চাহিদা পূরণ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে,যা স্ট্রোক প্রতিরোধ করে।
  • শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে।

 

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়