নিজস্ব প্রতিবেদক
স্থগিত করা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ফাইল ছবি
স্থগিত করা হলো ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামী ১৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর অনুমতি না পাওয়ায় মেলা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় মেলা স্থগিতের তথ্য নিশ্চিত করেছে।
ইপিবি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। তবে কবে আয়োজন করা হবে বা এ বছর হবে কি-না, সে বিষয়ে পরে জানানো হবে বলে সূত্রটি জানিয়েছে।
এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল ইপিবি। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি-না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছিল। পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে মেলা।
উল্লেখ্য, ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। এবার করোনার কারণে সেটা পিছিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চকে কেন্দ্র করে মাসব্যাপী এ মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























