ফরিদপুর প্রতিনিধি
আপডেট: ২৩:০১, ১৯ জানুয়ারি ২০২১
‘দেশের মানুষ চিনছে এইটা পাগল, এখন পাবনা পাঠাইয়া দেও’
নিক্সন চৌধুরী ও কাদের মির্জা
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। শুধু তাই নয়, কাদের মির্জাকে এখন পাগল বলেও সম্বোধন করেছেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন, ‘কয়েক দিন ধরে দেখতেছি নোয়াখালীর এক পাগল আমার পেছনে লেগেছে। যারে আমি চিনিও না জানিও না, দেখিও নাই কোনো দিন। ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখি এক ব্যক্তি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। ওনি আমাদের বড় এক নেতার ভাই, কয়দিন আগে আবার মেয়রও হইছে। বক্তব্য দিতে গেলেই প্রতিদিন এখন আমাকে গালি দেয়, যাকে আমি চিনিই না।’
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে একটি রাস্তার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথাগুলোবলেছেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘ওই ব্যক্তি মন্তব্য করেছেন, দেশের সব এমপি মদ খায়। ওনি একজন মেয়র, সংসদ সদস্যদের নিয়ে এমন মন্তব্য ওনি কীভাবে করেন? ওনি বলেছেন, নিক্সন চৌধুরী তার মামার জোরে চলে। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের জোরেও চলে না, তার ভাই লিটন চৌধুরীর জোরেও চলে না, নিক্সন চৌধুরী চলে জনগণের জোরে।’
তিনি আরও বলেন, ‘ওনি বলছে আমি নাকি ভোট চুরি করে এমপি হয়েছি। এটা কী পাগলেও বিশ্বাস করবে? দেশের মানুষ জানে ফরিদপুর-৪ আসনে কেমন নির্বাচন হয়েছে। জনগণের ভোটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহকে হারিয়ে নির্বাচিত হয়েছি।’
‘আমি চিনিও না জানিও না ওই লোককে। হঠাৎ কইরা ওই ব্যক্তি আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য শুরু করছে। তাকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না। ওনি আওয়ামী লীগের বড় এক নেতার ভাই। সে তার বড় ভাই নিয়া উল্টাপাল্টা কথা বলে, বড় ভাবিকে নিয়ে বলে। আর ওনি পাগল হইবে না কেন, ওনার নাকি বউও চলে গেছিল, পরে আবার ফেরতও আইছে।’
নিক্সন বলেন, ‘এগুলো কেন করেন জানেন? ভাইরাল হওয়ার জন্য, দেশের মানুষ যাতে এ পাগলরে চেনে। দেশের মানুষ চিনছে এইটা পাগল, এই পাগলরে এখন পাবনা পাঠাইয়া দেও।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























