ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১০:৪২, ২০ জানুয়ারি ২০২১

মাঘের প্রথম পঞ্চমীতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

শুরু হয়েছে মাঘ মাস। সাধারণত মাঘ মাসের প্রথম পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। এরই মধ্যে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে ফের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেয়ারও শঙ্কা রয়েছে। দেশের আকাশে মেঘ থাকায় বুধ ও বৃহস্পতিবার প্রায় সারাদেশেই রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

সেই সঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। এ দুই দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না, এ কারণে সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ দুই দিন দেশের অনেক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির মাধ্যমে মেঘ কেটে গিয়ে শুক্রবার থেকে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়