ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ২০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪০, ২০ জানুয়ারি ২০২১

আট মাসে দেশে সর্বনিম্ন ৮ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৮ জন ব্যক্তি মারা গেছেন। গত আট মাসে এটি সর্বনিম্ন মৃত্যু। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৫০ জনে।   

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬৫৬ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে।  

বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে।  

এদিকে একদিনে করোনাকে জয় করেছেন আরও ৬১৭ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জনে।      

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা  পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪১০ টি।        

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়