ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ২০ জানুয়ারি ২০২১

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ফটো

মিরপুরে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক খেলায় ফিরেই এ জয় পেল বাংলাদেশ।

আজ (বুধবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে লিড নিল টাইগাররা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা সাকিব-মাহমুদদের দাপুটে বোলিংয়ে মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে (১২৫) পৌঁছায় স্বাগতিকরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়