ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২০ জানুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে মোবাইল নিয়ে বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় ভাইয়ের মোবাইল ফোন নিয়ে বিবাদ করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানে বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্র জানায়, নিহত রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোনে স্পিকার লাগিয়ে গান বাজাচ্ছিলেন। কিন্তু রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত গান বাজাতে আপত্তি জানান। কিন্তু রঞ্জিত কায়রার স্ত্রী আপত্তি না শুনে গান বাজানোয় সঞ্জিত মোবাইল ফোন ভেঙ্গে ফেলেন।

বিকেলের দিকে রঞ্জিত বাইরে থেকে ঘরে ফিরলে মোবাইল ফোন ভাঙা নিয়ে নালিশ করেন স্ত্রী। এতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে সঞ্জিত দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুতর আহত করেন। আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে। বিষটি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়