ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ২০ জানুয়ারি ২০২১

ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় বাসস কর্মকর্তা নিহত

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গেণ্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ খালিদ আহমেদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন বিভাগে ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
 
আজ (বুধবার) দুপুর ২টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা খালিদকে উদ্ধার করে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত খালিদ পরিবারের সঙ্গে ডেমরার ডগাইল পূর্ব পাড়া এলাকায় থাকতেন।  

বাসসের সিনিয়র রিপোর্টার মো. ফজলুল হক জানান, নিহত খালিদ নিজ বাসা থেকে মোটরসাইকেলে অফিসে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। 

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন খালিদ। এ সময় দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খালিদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, এ ঘটনার পর সিটি কর্পোরেশনের গাড়িচালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়