ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২১ জানুয়ারি ২০২১

অবশেষে ঢাকা পৌঁছল উপহারের ২০ লাখ করোনা টিকা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে ঢাকা এসে পৌঁছল বন্ধুত্বের উপহারস্বরূপ ভারত থেকে পাঠানো ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে এ টিকা এসে পৌঁছায়। ভারতের মুম্বাই থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রওনা দেয় বিশেষ ফ্লাইটটি ।

টিকাগুলো বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রদূত বিক্রম মন্ত্রীদের হাতে দোরাইস্বামীর এসব টিকা তুলে দিবেন। 

প্রথম দিকে চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, সাংবাদিকদের এই টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে উদ্বোধন করার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৩ কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তবে টিকা পেতে নিবন্ধনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়