ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২১ জানুয়ারি ২০২১

দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু ৮ ফেব্রুয়ারি

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যেমন করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে, টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে।

এর আগে ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রায় ১৮ লাখ ডোজ বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ‌্যমন্ত্রী ও স্বাস্থ‌্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়