ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ২১ জানুয়ারি ২০২১

করোনায় মৃত ডা. নির্মলেন্দুর পরিবারের পাশে ডায়মন্ড ওয়ার্ল্ড

স্বর্গীয় ডা. নির্মলেন্দু চৌধুরীর স্ত্রীর হাতে চেক হস্তান্তর

স্বর্গীয় ডা. নির্মলেন্দু চৌধুরীর স্ত্রীর হাতে চেক হস্তান্তর

করোনা মোকাবিলায় যে সকল সম্মুখ যোদ্ধা নিজের জীবন বিসর্জন দিয়েছেন এমন এক বীরের পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। 

গত ১৫ জানুয়ারি বগুড়া জেলা জুয়েলার্স সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে স্বর্গীয় ডা. নির্মলেন্দু চৌধুরীর স্ত্রী উষা রানী চৌধুরীর হাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চেকটি তুলে দেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি, বগুড়া চেম্বারের প্রেসিডেন্ট ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ সুধী সমাজের নেতৃবৃন্দ।

প্রাণঘাতী করোনাভাইরাসের  প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের শুরুতে অনেকেই যখন জীবন-মরণ ও লাভ-ক্ষতির হিসাব কষছিল তখনই ডায়মন্ড ওয়ার্ল্ড যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাদের কাস্টমারদের পাশে থাকতে দশ হাজার কাস্টমারের জন্য ১০ লক্ষ টাকার ফ্রি জীবন বীমার ঘোষনা করেছিল।

তার এই দশ হাজার কাস্টমারদের হয়ে পুরো প্রিমিয়ামই পরিশোধ করছে ISO CERTIFIED প্রতিষ্ঠানটি।  ডা. নির্মলেন্দু চৌধুরী ডায়মন্ড ওয়ার্ল্ডের কাস্টমার হওয়ায় তার পরিবার এই সহায়তা পেল।

এ সম্পর্কে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন  ”যেকোনো পরিস্থিতিতে গ্রাহকদের পাশে থাকাই আমার ও আমার প্রতিষ্ঠানের ধর্ম। আমাদের প্রতিটি কাস্টমারই আমাদের পরিবারের সদস্য। আর আমরা আমাদের প্রতিটি সদস্যের পাশে থাকতে চাই শুধু সুখের দিনে নয় দুঃখের দিনেও।”

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়