নিজস্ব প্রতিবেদক
ফ্রন্টলাইন ফাইটারদের প্রথমে টিকা দেওয়া হবে: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে ফ্রন্টলাইন ফাইটারদের প্রথমে টিকা দেওয়া হবে। সরকার সেভাবেই পদক্ষেপ নিয়েছে।
ভারত থেকে উপহারের ২০ লাখ টিকা আসার পরপরই আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় অভিযোগ করেন, ভ্যাকসিন নিয়েও সরকার লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন কিনছে।
মির্জা ফখরুলের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আজ করোনার টিকা চলে এসেছে। উপহার হিসেবে ভারত সরকার আমাদের দিয়েছে। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই।
‘বিএনপির বক্তব্যটা ঠিক সে রকম- পাশের বাড়ির যাকে পছন্দ করে না বা যার সঙ্গে তার ঝগড়া আছে, তার ছেলে ডিগ্রি পাস করলে বলে যে- পাস সঠিক না। পাস করলেও সার্টিফিকেট পাবে না। যখন সার্টিফিকেট পেলো তখন বলে- সে চাকরি পাবে না। চাকরি যখন পেলো তখন বলে যে বেতন পাবে না। বিএনপির বক্তব্যটা ঠিক সে রকম, তারা আশা করেছিল দেশে প্রধানমন্ত্রী করোনা মহামারি সামাল দিতে পারবেন না।’
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি সামাল দিয়েছেন শুধু তা নয়, বিশ্বব্যাপী তার এই নেতৃত্ব প্রশংশিত হয়েছে। ব্লুমবার্গ বলেছে যে উপমহাদেশে বাংলাদেশ করোনা মোকাবিলার ক্ষেত্রে সক্ষমতা সবার ওপরে, সমগ্র পৃথিবীতে ২০তম। এই করোনা মহামারির মধ্যে মাত্র ২২টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছে। এরমধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশের অবস্থান জিডিপি গ্রোথ রেটের হার অনুযায়ী তৃতীয়।
‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সবকিছুতে লুটপাটের সঙ্গে যুক্ত ছিল। হাওয়া ভবন গঠন করে যে লুটপাট করেছিল এজন্য মাশাল্লাহ দুর্নীতিতে পরপর চারবার একক চ্যাম্পিয়ন আর একবার আফ্রিকার একটি দেশের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন। ’
তথ্যমন্ত্রী বলেন, করোনার টিকা প্রধানমন্ত্রী যথাসময়ে আনতে পেরেছেন। একই সঙ্গে এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা ফ্রন্টলাইন ফাইটার তাদের প্রথমে দেওয়া হবে। সরকার সেভাবেই পদক্ষেপ নিয়েছে। এখানে লুটপাট কেন দেখতে পাচ্ছে, সেটা আমি জানি না। যারা সব সময় লুটপাটের কথা চিন্তা করে তারা হয়তো এ ধরনের চিন্তা করতে পারে, বলতে পারে।
‘মূল কথা হচ্ছে সরকারের এই সাফল্যে তারা উদ্ভ্রান্ত হয়ে গেছে। এজন্য উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকছে। ’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























